সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এবার কাতার বিশ্বকাপে ৩ নারী রেফারি

অনলাইন ডেস্ক :

পুরুষদের খেলায় ম্যাচ পরিচালনা করছেন নারী রেফারি। ব্যতিক্রমী দৃশ্য হলেও ধীরে ধীরে নিয়মিত হচ্ছে তা। এবার কাতার ফুটবল বিশ্বকাপেও লাগল সেই ছোঁয়া। পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম বারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি। কাতার বিশ্বকাপের জন্য ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে তিন জন নারী রেফারি হলেন, ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। তাছাড়া তিন জন নারী সহকারী রেফারিও থাকছেন এবারের বিশ্বকাপে। এ ব্যাপারে ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোল্লিনা বলেন, ‘সবসময়ের মতো এবারও কোয়ালিটি ফার্স্ট মানদ- ব্যবহার করেছি এবং নির্বাচিত ম্যাচ অফিশিয়ালরা বিশ্ব জুড়ে উচ্চ পর্যায়ের রেফারিংয়ের প্রতিনিধিত্ব করে। আমরা পরিষ্কারভাবেই মানের ওপর জোর দিয়েছি, লিঙ্গের ওপর নয়।’