সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী গোলাম মোস্তফার মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র আলোকচিত্রী গোলাম মোস্তফা বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছাত্র ও একাত্তর টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পারসন মো. শামসুল হুদা। তিনি জানান, শিল্পী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সকাল ১০টার দিকে তিনি তার রাজধানীর ইস্কাটনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। জুমার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে। আলোকচিত্রী গোলাম মোস্তফা বাংলাদেশ টেলিভিশনে ডাইরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কর্মরত ছিলেন। তিনি একমাত্র বাংলাদেশি ও বাঙালি ক্যামেরা পারসন হিসেবে ১৯৬৩ সালে ডিআইটি ভবনে অবস্থিত তদানীন্তন পূর্ব পাকিস্তান টেলিভিশনের যোগ দিয়েছিলেন। এছাড়া চিত্রশিল্পী হিসেবে আলোকচিত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।