সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নগ্নতার অভিযোগে নিষিদ্ধ ম্যাডোনা

অনলাইন ডেস্ক :

হলিউড ‘পপ কুইন’ ম্যাডোনা। তার বয়স ৬৩ বছর। যিনি প্রায় খোলামেলা পোশাকে হাজির হন নেট দুনিয়ায়। এর জন্যে অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয় গায়িকাকে। তবে এবার নগ্নতার অভিযোগ উঠেছে ম্যাডোনার বিরুদ্ধে। সে অভিযোগের জেরে তাকে ইনস্টাগ্রাম থেকে নিষেধাজ্ঞা করেছে ইনস্টা কর্তৃপক্ষ। এর ফলে সেখানে কোনো লাইভ ভিডিও করতে পারবেন না তিনি। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাডোনা তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছেন। এই প্ল্যাটফর্মের বাকিদের কথা মাথায় রেখে এবং সবাইকে সম্মান জানিয়ে আইন মেনে চলতে হবে বলে জানায় ইনস্টাগ্রাম কতৃপক্ষ। তবে কোন পোস্টের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি তারা। তবে এ বিষয়টি নিয়ে অবাক হয়েছেন ম্যাডোনা নিজেও। একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘আমি জীবনেও এত কাপড় পরিনি, এখন যা পরে আছি। এরা বলতে কী চাইছে? বিষয়টি আশ্চর্যজনক!’ এটাই প্রথম না, এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে কোনও রকম সর্তকবার্তা ছাড়াই ম্যাডোনার বেশকিছু ছবি ডিলিট করে দিয়েছিল ইনস্টাগ্রাম, কারণ ছবিগুলোতে ম্যাডানোর স্তনবৃন্ত উন্মুক্ত ছিল।