সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চোট কাটিয়ে পাকিস্তানের ওয়ানডে দলে শাদাব

অনলাইন ডেস্ক :

চোট কাটিয়ে পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন লেগ স্পিনার শাদাব খান। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দলের সহ-অধিনায়কও তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সোমবার ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও। বাদ পড়েছেন আসিফ আফ্রিদি, আসিফ আলি, হায়দার আলি, সৌদ শাকিল ও উসমান কাদির। গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ সিরিজের ২১ সদস্যের দলে ছিলেন তারা সবাই। দলের বেশিরভাগ সদস্য ও কোচিং স্টাফরা ১ জুন রাওয়ালপিন্ডিতে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান ও শাদাব বর্তমানে ইংল্যান্ডে খেলছেন। জুনের প্রথম সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন তারা। পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ জুন। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। পাকিস্তান ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ।