সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিয়ানীবাজারে আপীলে বৈধতা ফিরে পেলেন ২৫ প্রার্থী

জেলা প্রতিনিধি, সিলেট:

তুচ্ছ কারণে শিকার হওয়া ২৫জন প্রার্থী আপীলে বৈধতা ফিরে পেয়েছেন। তারা আগামী ১৫জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র-কাউন্সিলার প্রার্থী। প্রার্থীদের মধ্যে ৪ জন মেয়র এবং অপর ২১জন কাউন্সিলার প্রার্থী।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে তারা বৈধতা ফিরে পান।

গত ১৯ মে যাচাইবাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন তুচ্ছ কারণে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। এতে সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়।

মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর ১৯ মে আপিল করেন। মনোনয়নপত্রে একটি কলাম পুরণ না করায় বৈধ ঘোষনার সুযোগ থাকা স্বত্ত্বেও রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।

বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হবে ২৭ মে।