সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

গোলাপগঞ্জে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের গোলাপগঞ্জে ১৪ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন (৫০) নামে এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়ে গোলাপগঞ্জ মডেল থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।
ফয়েজ উদ্দিন গোলাপগঞ্জ পৌর এলাকার মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার পরিচালকের দায়িত্বে রয়েছেন। এঘটনায় ভিকটিমের চাচাতো ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৮/২৩-০৫-২০২২ইং) দায়ের করেছেন।
জানা যায়, মাদ্রাসার ওই শিক্ষক ওই শিক্ষার্থীকে মার্চ মাসে বলাৎকার করেছেন। এরপর সবশেষ গত শনিবার আবারো জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে ওই শিক্ষার্থী ভয়ে মাদ্রাসা থেকে বাড়িতে পালিয়ে যায়। পরদিন মাদ্রাসা যেতে অপারগতা প্রকাশ করলে পরিবারের নিকট ওই শিক্ষার্থী সব কিছু খুলে বলে। এরপর রোববার রাতে মাদ্রাসার পরিচালক ফয়েজ উদ্দিনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।