সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘ভাগ্য’ সিনেমায় নিপুণ

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী নিপুণ নতুন সিনেমা দিয়ে কাজে ফিরেছেন। এই সিনেমার নাম ‘ভাগ্য’। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নিপুণকে। জানা গেছে, রাজধানীর আফতাবনগরে সিনেমাটির শুটিং চলছে। আগমী ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ। ভাগ্য সিনেমায় অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছি। চাচা আমাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠি। বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিই। এরপরই গল্প মোড় নেয় ভিন্ন দিকে। ’ ‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন অভিনেতা মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’। নিপুণের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা এটি। পরিচালনা করেছিলেন উত্তম আকাশ।