সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কে হচ্ছেন ‘এনটিআর৩০’-সিনেমার নায়িকা?

অনলাইন ডেস্ক :

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। গত ২০ মে ছিল এই অভিনেতার জন্মদিন। এদিন ‘এনটিআর৩০’ শিরোনামে নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন। কিন্তু সিনেমাটিতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা জানাননি ‘ইয়ং টাইগার’খ্যাত এই নায়ক। শোনা যাচ্ছে, সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক সিনেমাটির প্রধান নায়িকা চরিত্রের জন্য অনেকের সঙ্গে কথা বলেছেন। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এদিকে গুঞ্জন উড়ছে, এ সিনেমার জন্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছেন জুনিয়র এনটিআর ও কোরাতলা শিবা। সাই পল্লবী কাজটি করার জন্য সবুজ সংকেত দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যাম সিং রায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন নানি। গত বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমাটি। সাই পল্লবীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বিরতা পারভান’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা আগামী ১ জুলাই মুক্তির কথা রয়েছে। অন্যদিকে জুনিয়র এনটিআরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’।