সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

২০২৩ সালে বাহরাইনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের আসর। ১৬ দলের মূল পর্বের আগে এ বছরের অক্টোবরে মাঠে গড়াবে বাছাইপর্ব। মঙ্গলবার (২৪ মে) মালয়েশিয়ার কুয়ালামাপুরে ড্র অনুষ্ঠিত হয়। যেখানে ‘ই’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ‘ই’ গ্রুপের বাছাইয়ের সবগুলো ম্যাচ হবে বাংলাদেশে। এ বছরের ১ থেকে ৯ অক্টোবর মাঠে গড়াবে বাছাইপর্ব। মূল আসরের স্বাগতিক বাহরাইন, তাই সরাসরি জায়গা করে নিচ্ছে তারা। বাছাই টপকে মূল আসরে জায়গা করে নেবে ১৫টি দল। বাছাইয়ে দশ গ্রুপে অংশ নিচ্ছে ৪৪টি দেশ। ছয় গ্রুপে চারটি করে এবং চার গ্রুপে পাঁচটি করে দল জায়গা পেয়েছে। দশ গ্রুপের সেরা দশ দল এবং সেরা পাঁচ রানার আপ দল জায়গা করে নেবে মূল আসরে।