সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘ডাকাত’ সন্দেহে র‌্যাবের ওপর হামলা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় ডাকাত সন্দেহে তিন র্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে র‌্যাবের আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম মাঠ থেকে র্যাবের নিজস্ব হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়।

আহত র্যাব সদস্যরা হলেন কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)।

রাতে র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ৮টার দিকে র্যাবের একটি টিম মাদক ব্যবসার তথ্যসংগ্রহ করতে বারইয়ারহাট গেলে দুস্কৃতকারীরা পরিকল্পিকতভাবে ডাকাত ডাকাত চিৎকার করে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এসময় পোশাকধারী অন্য একটি র্যাব টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। হামলায় দুই র্যাব সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার চৌধুরী। তিনি বলেন, ফেনীর স্থানীয় হাসপাতাল থেকে আহত আমাদের দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে।’

—-ইউএনবি