সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিয়ে করলেন সংগীতশিল্পী অর্ক মুখার্জি

অনলাইন ডেস্ক :

সান্দ্রা বাবিলকে নিয়ে করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ক মুখার্জি। গত বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। খবরটি ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এই গায়ক। ক্যাপশনে লিখেছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস’। তাদের বন্ধু জয়রাজ ভট্টাচার্য নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমাদের দুই বন্ধু অর্ক আর সান্দ্রা আজ বিয়ে করল। আমি অর্ককে সান্দ্রার সূত্রে চিনিনি, আর সান্দ্রাকে অর্কর সূত্রে নয়। দুজনকেই আলাদা আলাদাভাবে কাজ করতে গিয়েই চিনেছি। তারপর একত্রে কাজ করতে গিয়েও চিনছি।’ বাংলা ও নেপালিসহ বিভিন্ন ভাষায় লোকসংগীত গেয়ে জনপ্রিয়তা পেয়েছেন অর্ক মুখার্জি। বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। ২০ টিরও বেশি ভাষায় গান গাইতে পারা এই সংগীতশিল্পী পাঁচটি ভিন্ন যন্ত্র বাজাতে পারেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্লুজ, সোল এবং বিভিন্ন উপজাতীয় সংগীত ফর্মগুলোতে লোকসংগীত গেয়েছেন।