সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগ্রেসরা

অনলাইন ডেস্ক :

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সময় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মুখ থেকে একটি বাক্য প্রায়ই শোনা যেত। বেশ আক্ষেপ ভরা কণ্ঠ নিয়েই বলেছিলেন তা। অবশেষে ফুরালো বড় দলগুলোর সঙ্গে নিয়মিত না খেলার সেই আক্ষেপ। আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যার ফলে আগামী তিন বছরে (২০২২-২০২৫) মোট আটটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগ্রেসরা। গত দুই আসরে আট দল নিয়ে অনুষ্ঠিত হলেও এবার দলের সংখ্যা বাড়িয়েছে আইসিসি। বাংলাদেশ ছাড়াও যোগ হয়েছে আয়ারল্যান্ড। আগামী তিন বছরের এই চক্রে প্রতিটি দলই চারটি সিরিজ খেলবে দেশের মাটিতে ও বাকি চারটি খেলবে দেশের বাইরে। সবগুলো সিরিজই হবে তিন ম্যাচের। চক্র শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল ও আয়োজক দেশ সরাসরি সুযোগ পাবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে। বাকিদের খেলতে হবে বাছাইপর্ব। তিন বছরের এই চক্রে বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। আর দেশের বাইরে সিরিজ খেলতে যেতে হবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে। এই চ্যাম্পিয়নশিপের ফলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।