সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পুত্রসন্তানের মা হলেন মারিয়া নূর

অনলাইন ডেস্ক :

উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী মারিয়া নূর মা হয়েছেন। গত (১২ মে) পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব। নবজাতকের জন্মের পনেরো দিন পর শুক্রবার (২৭ মে) সুখবরটি প্রকাশ্যে আনেন তিনি। সন্তান জন্মদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি জানিয়েছেন মারিয়া নূর। ছবিতে দেখা যাচ্ছে, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে ছোট্ট সায়হান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মে মাসের নিখুঁত একটি দিনে আমাদের পুত্র সায়হান জারিব পৃথিবীতে এসেছে। তার আগমনে আমরা ধন্য ও কৃতজ্ঞ। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’ চলতি বছরের শুরুর দিকে (২ জানুয়ারি) রাতে ফেসবুকে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মারিয়া নূর। তিনি লিখেছিলেন, ‘একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি।’ এর আগে, গত বছরের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০১১ সালের ১৫ জুন সাইফুল আলম জুলফিকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া নূর। দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে এটিই তাদের প্রথম সন্তান। মারিয়ার মিডিয়ায় ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি (আর জে) হিসেবে ২০০৯ সালে। টিভি পর্দায় আবির্ভাব ঘটে ২০১২ সালে। এটিও ছিল উপস্থাপনা। তবে এই তরুণী প্রথম পরিচিতি পান ‘এখানেই ডটকম’-এর বিজ্ঞাপনে ‘ইয়াশনা’ নামটি দিয়ে। এ ছাড়া একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনের মডেল তিনি। ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্থাপনায় মারিয়া নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। সবশেষ মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী।