সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন

অনলাইন ডেস্ক :

শেষ হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৩তম আসর। এবারের আসরে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন দেশের কিংবদন্তী দুই গায়িকা রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। গত শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এ অনুষ্ঠানে দুই কিংবদন্তীর হাতে পদক তুলে দেন আরেক কিংবদন্তী শিল্পী ফেরদৌসী রহমান। তাদের উত্তরীয় পরিয়ে দেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদ, রিয়াজ ও পূর্ণিমা। বিনোদনক্ষেত্রে বছর-সেরা কাজের স্বীকৃতি হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এ আয়োজন শুরু হয়েছিল ১৯৯৯ সালে। তবে করোনা মহামারির কারণে গত দুই বছর কোনো অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আয়োজকরা। সে কারণে দুই বছরের বিরতির পর এবারের আয়োজনের প্রতি ছিল বিশেষ আগ্রহ।