সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কোথায় আছেন নায়িকা জলি?

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা জলি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে তার আগমন। এরপরে ‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় দেখা গিয়েছে তাকে।দীর্ঘদিন ধরেই তাকে চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। কোথায় হারালেন নায়িকা জলি? সর্বশেষ জানা যায়, স্বামী-সংসার-সন্তানকে সময় দিতে চলচ্চিত্র থেকে দূরে আছেন এই নায়িকা। তবে তিনি আবারো রুপালি পর্দায় ফিরতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান জলি। জলি বলেন, সন্তান হওয়ার পর সংসার নিয়ে ব্যস্ত সময় কাটছে। কিছুটা শারীরিক পরিবর্তনও এসেছে। তবে কিছুদিন ধরে জিম করে ওজন অনেকটাই কমিয়েছি। নতুন করে কাজে ফিরতে চাই। জলি আরও বলেন, ‘নিজেকে তৈরি করে খুব শিগগিরই চলচ্চিত্রে ফিরতে চাই। এরমধ্যে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।’ ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমার মাধ্যমে আবেদনময়ী জলির ঢাকাই সিনেমায় অভিষেক হয়।জলি অভিনীত সর্বশেষ সিনেমা ‘ডেঞ্জার জোন’। বাপ্পির বিপরীতে এই সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।