সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত

ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে সিলেট নগরী ও জেলায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫৯ জনে।

সোমবার সকালে সিলেটের ডেপুটি সিভিল সার্জন (ডিসিএস) ডা. জন্মেজয় দত্ত এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগের দিনের তুলনায় গেল ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।

বন্যার্ত লোকজনকে পানি পানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের তাগিদ দেন তিনি। লোকজনকে বিশুদ্ধ পানি কিংবা ফুটিয়ে পানি পান করার পরামর্শ তার। পাশাপাশি স্বাভাবিক স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরও জোর দেন তিনি।

প্রসঙ্গত, গত ১১ মে থেকে সিলেটে বন্যা দেখা দেয়। তবে, বর্তমানে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ডায়রিয়া দেখা দিচ্ছে।

—ইউএনবি