সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

স্পেন যাচ্ছেন অভিনেত্রী বাঁধন

অনলাইন ডেস্ক :

স্পেনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এ উৎসবে অংশ নিতে তাই শিগগিরই স্পেনে যাবেন মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সঙ্গে যাচ্ছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজকসহ সংশ্লিষ্ট আরও অনেকে। স্পেনের চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত সিনেমাটির নামভূমিকায় অভিনয় করা নায়িকা আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘আমার অভিনীত কোনো সিনেমা বিদেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, এটি অবশ্যই আমার জন্য সম্মান ও আনন্দের। এটা বাংলাদেশি সিনেমার জন্যও একটি বড় অর্জন।’ স্পেনের চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতোমধ্যে সব ধরনের আবেদন প্রক্রিয়া শুরু করেছেন বাঁধন। ১০ জুনের মধ্যে ভিসাও পেয়ে যাবেন বলে আশা করছেন তিনি। উৎসব শেষে দেশে ফিরে আবারও সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজে ব্যস্ত হবেন আজমেরী হক বাঁধন। ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।