সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাবার মৃত্যুর পর মুখ খুললেন কেকেকন্যা

অনলাইন ডেস্ক :

পৃথিবীকে ‘আলবিদা’ জানিয়েছেন বলিউডের খ্যাতনামা সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে কলকাতা থেকে বাবা এভাবে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরবেন, সেটা মেনে নিতে পারছেন না তার দুই সন্তান নকুল ও তামারা। কেকের মরদেহ নিতে ছেলে কলকাতায় ঘুরে গেলেও তামারা মুম্বাইতেই অপেক্ষা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সদ্যপ্রয়াত গায়কের শেষকৃত্যের সব তথ্যও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন তামারা। সেখানে তিনি বলেন, ‘তোমাকে চিরকাল ভালোবাসবো ড্যাড।’ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ভারসোভার বাড়িতেই শায়িত ছিল কেকের মরদেহ। হার্ট অ্যাটাকের জেরেই তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমন তথ্যই জানা গেছে। তবে সম্পূর্ণ রিপোর্ট হাতে আসতে আরও দুইদিন সময় লাগবে। গত মঙ্গলবার (৩১ মে) কলকাতায় একটি গানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেকে। সেখানে গিয়ে গান গাওয়ার মাঝেই অসুস্থবোধ করেন তিনি। হোটেলে ফিরে সেটি মারাত্মক আকার ধারণ করলে গায়ককে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।