সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অবশেষে মুক্তি পাচ্ছে ববির সিনেমা

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। করোনার কারণে দীর্ঘদিন তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে এবার ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি সম্পাদনার কাজ চলছে বলে জানান এর নির্মাতা। এই পরিচালক বলেন, ‘সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী।পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। ঈদের আগেই এটি সেন্সরে যাবে।সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে।’এদিকে সৈকত নাসিরের ‘পাপ’ সিনেমার কাজ রয়েছে ববির হাতে। এতে ববির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান, জাকিয়া প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ।