সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

জিংগেলে একসঙ্গে ফজলুর রহমান বাবু ও সালমা

অনলাইন ডেস্ক :

সারাদেশে আগামী ১৫ থেকে ২১ জুন অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ জনশুমারি। দেশের মানুষদের জনশুমারি ও গৃহগণনায় উদ্বুদ্ধ করার লক্ষে ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন আয়োজন শুরু হয়েছে। যার মধ্যে একটি জিংগেল বেশ আলোচনায় এসেছে। দেশের সকল টেলিভিশন ও সামাজিক মাধ্যমে জনশুমারির আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে এই জিংগেলটি। ফজলুর রহমান বাবু ও ক্লোজআপ ওয়ান তারকা সালমার কণ্ঠে জনশুমারির জিংগেলটিতে উঠে এসেছে জনশুমারির গুরুত্ব ও নানান দিক। অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু বলেন, ‘বেশ ভালো একটি উদ্যোগ। দেশের উন্নয়নের লক্ষে সঠিক জনশুমারি ও গৃহগণনা অত্যন্ত জরুরি। আর এমন একটি কাজের সাথে যুক্ত হয়ে বেশ ভালো লাগছে। আশাকরি জনশুমারি ও গৃহগণনায় সবাই সঠিক তথ্য দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।’ স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের তত্ত্বাবধানে আবদুল কুদ্দুসের পরিচালনায় জিংগেলটির সংগীতায়জনে ছিলেন আবু বকর সিদ্দিক। এর কথা লিখেছেন মাহাবুব মোর্শেদ রিফাত।