সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বলিউডে পা রাখতে যাচ্ছেন হৃতিকের বোন

অনলাইন ডেস্ক :

বলিউডে পা রাখতে যাচ্ছেন হৃতিক রোশানের চাচাত বোন পাশমিনা রোশান। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করছেন রাজেশ রোশানের কন্যা পাশমিনা। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও। ২০০৩ সালে মুক্তি পায় ‘ইশক ভিশক’। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে এই সিনেমার রিমেক। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’। এরইমধ্যে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়াল। আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পাশমিনা। তাতে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুবই উচ্ছ্বসিত, নার্ভাস। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ।’ অন্যদিকে বোনের অভিষেক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন হৃতিক রোশান। তাতে এ অভিনেতা লিখেছেন, ‘পুরো টিমকে শুভেচ্ছা। এটি একটি ভালো টিম। পাশমিন তোমাকে নিয়ে গর্বিত।’