সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মিয়ানমারে সহিংসতায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা বলছে, সংঘর্ষে বিধ্বস্ত মিয়ানমারে প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

সংস্থাটির মতে, গত বছর সেনা দখলের পর অর্ধেকেরও বেশি মিয়ানমার নাগরিক তাদের ঘরবাড়ি হারিয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) একটি প্রতিবেদনে বলছে, সামরিক সরকার এবং বিরোধীদের মধ্যে চলমান লড়াই, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্য এবং বর্ষা মৌসুমের কারণে ইতোমধ্যেই দেশটির জটিল পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে। এছাড়াও দেশটিতে ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে অপর্যাপ্ত।

এই প্রতিবেদনে ২৬ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

ওসিএইচএ বলছে, মিয়ানমারে সম্প্রতি যুদ্ধ বেড়েছে। ঘনঘন নির্বিচারে হামলা, ল্যান্ডমাইন এবং যুদ্ধের বিস্ফোরকের অবশিষ্টাংশসহ বিস্ফোরণ জড়িত ঘটনার কারণে দেশটির বেসামরিক নাগরিকদের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

প্রতিবেদন অনুসারে, সেনাবাহিনীর দখল নেয়ার পর থেকে মিয়ানমারে ছয় লাখ ৯৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার বেশিরভাগই জাতিগত সংখ্যালঘু।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর দখল নেয়ার পর থেকে প্রায় ৪০ হাজার ২০০ মানুষ প্রতিবেশী দেশে পালিয়ে গেছে এবং ১২ হাজার ৭০০ টিরও বেশি ‘বেসামরিক সম্পত্তি’ (বাড়ি, গীর্জা, মঠ, স্কুল) ধ্বংস হয়েছে বলে অনুমান করা হয়েছে।

এই বছরের প্রথম ত্রৈমাসিকের শেষ পর্যন্ত, মিয়ানমারের দুই দশমিক ছয় মিলিয়ন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছেছে।