সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কাশ্মীরে হামলাকারীর গুলিতে ২ হিন্দু নাগরিকের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার হামলাকারীরা একজন হিন্দু ব্যাংক ম্যানেজার এবং একজন শ্রমিককে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, যারা এই অঞ্চলের ভারতীয় শাসনের বিরুদ্ধে তারা এ হামলার জন্য দায়ী।

জম্মু-কাশ্মীর পুলিশ পৃথক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চাদুরা শহরের কাছে একটি ইট কারখানায় জঙ্গিরা দুই হিন্দু শ্রমিককে গুলি করে আহত করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে সেখানে বিহারের এক শ্রমিকের মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার, সন্দেহভাজন জঙ্গিরা দক্ষিণ কুলগাম জেলায় ব্যাংক ম্যানেজার বিজয় কুমারকে গুলি করে হত্যা করেছে। ভারতের রাজস্থান রাজ্যের বিজয় গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মারা যান।

সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন মুখোশধারী আততায়ী ব্যাংকে ঢুকে বিজয়ের ওপর গুলি ছুড়ছে।