সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘আইফা অ্যাওয়ার্ডস ২০২২’ এ সেরা ভিকি-কৃতি

অনলাইন ডেস্ক :

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডস। গত শনিবার এই পুরস্কারের আসর বসেছিল। ‘আইফা’য় এ বছর সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল। ‘সর্দার উধম’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এদিকে সেরা অভিনেত্রী হয়েছেন কৃতী শ্যানন। ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন এই অভিনেত্রী। আইফা অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা সিনেমা হয়েছে ‘শেরশাহ’। সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন বিষ্ণু বর্ধন। সেরা গল্প (ওরিজিনাল): লুডো, (অ্যাডপ্টেড): এইটি থ্রি। সেরা সহ অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (লুডো), সাই তামহাঙ্কর (মিমি)। সেরা নেপথ্য গায়ক: জুবিন নওটিয়াল (রাতা লম্বিয়া), নেপথ্য গায়িকা: আজিজ কৌর (রাতা লম্বিয়া)। সেরা লিরিক্স: কৌসর মুনির (লেহরে দো), সঙ্গীত পরিচালক: এ আর রহমান (আতরঙ্গি রে) ও তনিষ্ক বাগচী, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মন্ত্রোস, বি প্রাক, জানি (শেরশাহ)। এছাড়া এবার সেরা নবাগত অভিনেতা হয়েছেন অহন শেঠি (তড়প) এবং সেরা নবাগত অভিনেত্রী হয়েছেন শর্বরী ওয়াঘ (বান্টি অউর বাবলি ২)।