সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘আকুয়াম্যান’ সিক্যুয়েল থেকে বাদ অ্যাম্বার?

অনলাইন ডেস্ক :

জনি ডেপের বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে শেষে মোটা অঙ্কের জরিমানায় অপদস্থই হতে হলো অ্যাম্বার হার্ডকে। নির্ঘাত এ হারের রেশ তাকে টানতে হবে আরও অনেক দিন। তারই সাম্প্রতিক নমুনা দেখা গেলো ‘আকুয়াম্যান’ সিক্যুয়েলে। শোনা যাচ্ছে, ডিসি সুপারহিরো ছবিটির দ্বিতীয় কিস্তি থেকে অ্যাম্বারের যাবতীয় দৃশ্য ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ডিসি কমিক্সের একটি সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করেছে দ্য ডিরেক্ট। যার কারণে ‘আকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ দেখা যাবে না অ্যাম্বারের করা মেরা চরিত্রটিকে। এ নিয়ে প্রযোজনা সংশ্লিষ্ট অনেককে টুইটও করতে দেখা গেছে। এর মধ্যে একজন বলছেন, সিনেমার শুরুতেই দেখানো হতে পারে শিশুর জন্ম দিতে গিয়ে মারা গেছেন মেরা। আদালতে অ্যাম্বারের আইনজীবী বলেছিলেন, পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার কারণে অ্যাম্বার তার কাজ (সিনেমার) হারাতে বসেছিলেন এবং অভিনয়ের জন্য বেশি টাকাও দাবি করতে পারেননি। এই কথা ঠিক কিনা তা জানতে আদালতে ডাক পড়েছিল ওয়ার্নার ব্রাদার্সের কর্তা ওয়ালটার হামাদার। তিনি আদালতে বলেছিলেন, অ্যাম্বারের পারিবারিক কোনও ইস্যু তাদের কাস্টিংয়ে প্রভাব রাখেনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া