সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আমেরিকার ৮০ হলে মুক্তি পাচ্ছে ‘শান’

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযোগে মুক্তি পায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। এরপর ফ্রান্সে মুক্তি মুক্তির পর এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকায়। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামী ২৪ জুন থেকে উত্তর আমেরিকার ৮০ হলে মুক্তি পাবে সিনেমাটি। পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন জানিয়েছে, প্রথম সপ্তাহ আমরা ৮০টি হলে মুক্তি দিচ্ছি ‘শান’। তবে আমাদের লক্ষ্য ১০০ হল সেটি পরের সপ্তাহে পূর্ণ হবে। ‘শান’ সিনেমা পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এম রাহিম। জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম আহমেদ জানিয়েছেন, ‘আমাদের সিনেমাটি এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাইবোনেরা ছবিটি এবার দেখতে পাবেন। আমি সবাইকে হলে এসে ছবিটি দেখার জন্য আহ্বান করব।’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।