সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এবার অ্যাম্বুলেন্স চালক মেহজাবীন

অনলাইন ডেস্ক :

অ্যাম্বুলেন্স চালাচ্ছেন ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরী। অন্তর্জালে তেমন একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশন জুড়েছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারবো কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনও মাইক্রোবাস ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম।’ এই ভিডিও প্রসঙ্গে মেহজাবীন জানিয়েছেন, ঈদের নাটকের শুটিংয়ের দৃশ্য এটি। চরিত্রের নাম মেঘলা। তিনি মূলত একজন শিক্ষার্থী। পাশাপাশি মানুষের জীবন বাঁচাতে অ্যাম্বুলেন্স চালানোর কাজ করেন। নাম ঠিক না হওয়া নাটকটির শুট শুরু হয়েছে গত শনিবার। জাহান সুলতানার রচনায় পরিচালনা করছেন অনন্য ইমন। পরিচালক জানিয়েছেন, গল্পটি বেশ মানবিক। দারুণ একটি কাজ শেষ করলাম আমরা। নাটকটিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, জিয়াউল হাসান কিসলু ও রেশমাসহ অনেকেই।