সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইতিহাসের পাতায় নাম লেখালেন গাভি

অনলাইন ডেস্ক :

গত বছরের অক্টোবরে স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে পাওলো গাভির। তখন তার বয়স ছিল ১৭ বছর ৬২ দিন। ভেঙে ফেলেন ৮৬ বছর পুরোনো রেকর্ড। বনে যান স্পেন জাতীয় দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার। ১৯৩৬ সালে এই রেকর্ড গড়েছিলেন আনহেল জুবিয়েতার (১৭ বছর ২৮৪ দিন)। এবার আরও একটি রেকর্ড নিজের নামে করে নিলেন গাভি। গতরাতে নেশন্স লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে স্পেন। এতে একটি গোল করেছেন গাভি। যা স্পেনের জার্সিতে তার প্রথম গোল। এর মধ্য দিয়ে দলটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেলেন তিনি। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল আনসু ফাতির। ২০২০ সালে সেপ্টেম্বরে ইউক্রেনের বিপক্ষে রেকর্ডটি করেছিলেন ফাতি। তখন তার বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। সোমবার গাভির বয়স ছিল ১৭ বছর ৩০৪ দিন। গাভিকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কোচ লুইস এনরিকে। ম্যাচশেষে তিনি বলেন, ‘গাভিকে বেশ ভালো করেই চিনি। পাঁচ বছর ধরে ওর খেলার ভিডিও দেখছি। তবে ওকে নিয়ে আমি এখন নতুন করে কিছু বলবো না। আগেই বলেছি ও গোল করবে এবং সেটাই করে চলেছে।’