সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায় মুশফিক

অনলাইন ডেস্ক :

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই দারুণ পারফরম্যান্স দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন মে মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায়। মজার ব্যাপার হলো, গত বছর এই মে মাসেই তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। সোমবার (৬ জুন) গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। পুরুষদের মাস সেরার লড়াইয়ে মুশফিকের সঙ্গে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে পাকিস্তানের তুবা হাসান ও বিসমাহ মারুফ এবং জার্সির ট্রিনিটি স্মিথের। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের পর ঢাকা টেস্টে ১৭৫* রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন পাঁচ হাজার টেস্ট রানের কীর্তি। সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান করেন মুশফিক। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করেই তিনি মাসের সেরা হয়েছিলেন।