সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ক্রিকেটারদের ফিটনেস প্রসঙ্গে যা বললেন দেবাশীস

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের ক্রিকেট আগের চেয়ে অনেক বদলে গেছে। বেড়েছে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা। বাড়তি ক্রিকেটার কম থাকায় ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় একই দল সব ফরম্যাটে খেলে যাচ্ছে। যার ফলে চোটে পড়ছেন অনেক ক্রিকেটার। গত কয়েক মাসে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসানরা চোটে পড়েছেন। এর কারণ কি বেশি পরিমাণে ওয়ার্কলোড? প্রশ্নটা ছিল বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরীর কাছে। এমন প্রশ্নের জবাবে সোমবার মিরপুর শের-ই-বাংলায় সাংবাদিকদের দেবাশীস চৌধুরী বলেন, ‘অবশ্যই। যখন জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা থাকেন তখন একটি সফটওয়্যার আমরা ফলো করি ওদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। এ ক্ষেত্রে আমরা কিছুটা সমস্যায় পড়ি যখন তারা বিসিএল বা এনসিএলের মতো টুর্নামেন্টে খেলতে যায়। অবশ্যই সর্বশেষ বছরগুলোতে যেহেতু আমাদের কিছু ইনজুরি কনসার্ন আছে আমরা আরো সতর্ক হব ইনজুরির ব্যাপারে। এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপারে ভালো করেই ফলো করতে পারব। তিনি আরো বলেন, ‘এটা পেস কিংবা স্পিন নয়। স্পিনারদেরও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেহেতু তারা লম্বা সময় ধরে বোলিং করে। যদিও পেসাররা একটু দুর্বল। আমরা এজন্য সারা পৃথিবীতে স্বীকৃত গ্রহণযোগ্য কিছু ফর্মুলা আছে সেগুলো ফলো করছি। আর যেহেতু আমাদের খেলোয়াড়দের ফিটনেস স্ট্যাটাস অন্যান্যের সঙ্গে তুলনীয় নয় সেহেতু বৈশ্বিক মানদ-কে আমাদের ডমেস্টিক চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে কিছুটা মডিফাই করতে হচ্ছে। কিন্তু গত দুই-তিন বছর ধরে আমরা এ ধরনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করছি এবং ভবিষ্যতে এই অভিজ্ঞতা আমাদের আরো বেশি সাহায্য করবে এবং সুন্দর হবে। ‘