সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

খেলা নিয়ে এখনও অনিশ্চিত নাদাল

অনলাইন ডেস্ক :

গত বছর চোটের কারণে উইম্বলডনে খেলেননি। এবারও খেলবেন কি না, নিশ্চয়তা দিতে পারছেন না। চোটের সঙ্গে যুদ্ধ করেই ফ্রেঞ্চ ওপেনে সদ্য জিতেছেন ২২তম গ্র্যান্ড স্লাম। একটা পা কার্যত অবশই বলা চলে, কোনোমতে ইনজেকশন নিয়ে চালিয়ে যাচ্ছেন। ফ্রেঞ্চ ওপেন এভাবে শেষ করলেও উইম্বলডনে ইনজেকশন নিয়ে আর খেলতে চান না রাফায়েল নাদাল। যদিও উইম্বলডন খেলার খুবই ইচ্ছে তার, ‘উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাই না। মনে হয় না কেউ উইম্বলডনে খেলার সুযোগ হারাতে চাইবে। উইম্বলডনে খেলতে ভালোবাসি। ওখানে সাফল্যও পেয়েছি। এই প্রতিযোগিতাকে আমি খুব সম্মান করি। উইম্বলডন খেলার জন্য আমি সব সময় তৈরি। যদি জিজ্ঞেস করা হয়, এ বছর খেলতে পারব কি নাÑসেই উত্তর আমার কাছে এখনো স্পষ্ট নয়। আমি উইম্বলডন জিততে চাই। দেখি চিকিৎসা কেমন হয়।’ নাদাল শিগ্গিরই রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করবেন, যার মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যথা করা হয়। যদি সেই চিকিৎসা কাজে না লাগে, তাহলে ছুরি-কাঁচির নিচে যেতে হবে নাদালকে। তাই আগামী ২৭ জুন শুরু হতে যাওয়া উইম্বলনে এই স্প্যানিশকে দেখতে চাইলে অস্ত্রোপচার যাতে না করতে হয়, সেই প্রার্থনাই করতে হবে তার ভক্তদের। পায়ের ইনজুরি নিয়ে ১৪ বার ফ্রেঞ্চ ওপেন বিজয়ী তারকা বলেন, ‘একটি পায়ে আমি কোনো অনুভূতি পাচ্ছি না। আমার চিকিৎসক অ্যানেন্থেটিক ইনজেকশন দেওয়াতেই কেবল দুই সপ্তাহ খেলেছি। এই ইনজেকশন দিয়ে আর খেলতে চাই না। যদি রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন কাজ করে, তাহলে চালিয়ে যাব। যদি কাজ না করে, তাহলে অন্য একটা গল্প হবে।’