সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

রাজধানীতে ডিবিসি নিউজের প্রডিউসারের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রডিউসারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল বারী (২৮) ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সকালে স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় বারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, বারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

—ইউএনবি