সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ডাকাত রূপে দেখা দিলেন নওশাবা

চলতি মাসে মুক্তির তালিকায় রয়েছে অনন্য মামুন পরিচালিত ‌সিনেমা ‘অমানুষ’। গতকাল (মঙ্গলবার) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। যা বেশ প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। যা তার ক্যারিয়ারের জন্য নতুন অভিজ্ঞতা।

এই প্রসঙ্গে নওশাবা ইউএনবিকে বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্র কাজের ক্ষেত্রে সবসময় অনুপ্রেরণা যোগায়। এই সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় আমার প্রথম। শুধু তাই নয় কাজটির অভিজ্ঞতা অনেক ভিন্ন। জঙ্গলের মধ্যে এভাবে শুটিং করা হয়নি। বেশ আগ্রহ নিয়েই কাজটি করছি।’

নওশাবা আরও বলেন, ‌‘আমাদের সিনেমায় অনেক সংকটের মধ্যেও সুন্দর একটা সময় পার করছে। এখন গল্পের ভিন্নতা আনার চেষ্টা করছেন সবাই। আমাদের সিনেমাটিও তেমনই একটি কাজ। এভাবেই আমাদের ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধির দিকে এগোবে।’

আগামী ১৭ জুন মুক্তি পাবে ‘অমানুষ’। এর আগে ‌ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে আরও চমক তৈরি করেছে সিনেমাটি। ২ মিনিট চার সেকেন্ডের এই ট্রেলারে এক জঙ্গলকে ঘিরে নানা ঘটনা দেখা যায়। ডাকেতের এক দল অশান্ত করে তুলেছে জঙ্গলটিকে। এই ডাকাত দলের একজন নওশাবা।

ট্রেলারের মধ্য দিয়ে উঠে এসেছে গল্পের কিছু অংশ। দেখা যায় কিডন্যাপের শিকার হন মিথিলা। যার আশ্রয় হয় এই জঙ্গলে। একটি দৃশ্যে তাকে পালানোর চেষ্টাও করতে দেখা যায়। বোঝা যায়, ডাকাতদের খপ্পড়ে পড়েছেন তিনি। এছাড়া চোখে পড়ে নিরবের সঙ্গে তার বিভিন্ন রোমান্টিক দৃশ্য।

‘অমানুষ’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন মিশা সওদাগর,রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।

—ইউএনবি