সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ দমকলকর্মী গাউসুল আজমের মৃত্যু

সীতাকুণ্ডের ডিপোতে আগুনে পুড়ে আহত ফায়ার সার্ভিসের এক সদস্য রবিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

এ নিয়ে চট্টগ্রাম বিএম কন্টেইনারর ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ডিউটি অফিসার মো. শাহজাহান সিকদার জানান, ফায়ার ফাইটার গাউসুল আজমকে গুরুতর দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৩টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন দমকলকর্মী মারা গেছেন।

৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও পরবর্তী বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষ আহত হয়।

–ইউএনবি