সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

জাস্টিন বিবারের অর্ধেক মুখ ‘প্যারালাইজড’

অনলাইন ডেস্ক :

‘রামসে হান্ট সিনড্রোম’ নামের এক অসুখে আক্রান্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। অসুখের কারণে থামাতে হয়েছে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-ও। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন এ খবর। জাস্টিন বিবার গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ভক্তদের জানিয়েছেন, তিনি ‘রামসে হান্ট সিনড্রোম’ নামে বিরল এক অসুখে আক্রান্ত। এই অসুখের ফলে মুখের কোনও একটি অংশ বা পুরো মুখ পক্ষাঘাতে আক্রান্ত হয়। ভিডিওতে জাস্টিন বলেছেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, একটি চোখের পাতা পড়ছে না। আমার মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না, এক পাশের নাসারন্ধ্রটিও কাজ করছে না।’ টরন্টোতে তার পারফর্মের কয়েক ঘণ্টা আগে জাস্টিন বিবার জানান, অসুস্থতার কারণে তিনি ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ আপাতত স্থগিত রাখছেন। দর্শকদের উদ্দেশে, ‘যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাদের বলব, আমি একেবারেই শোতে গাইতে পারছি না। পরিস্থিতি বেশ গুরুতর। আপনারা দেখেই বুঝতে পারছেন।’ পপ তারকা জানিয়েছেন, তিনি মুখের ব্যায়াম করছেন এবং বিশ্রাম নিচ্ছেন। তার আশা, একশো শতাংশ সুস্থ হলে ফিরে আসবেন দ্রুতই।