সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইউটিউবে সিলভার প্লে বাটন পেলেন তানজিন তিশা

তারকাদের অনেকেই এখন ইউটিউবে বেশ সরব। ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা তাদের একজন। তার ইউটিউব চ্যানেলের নাম ‘তানজিন তিশা অফিশিয়াল’।
তানজিন তিশা তার চ্যানেলের জন্য এবার পেলেন ‘সিলভার প্লে বাটন’। খবরটি অভিনেত্রী নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন।
ছবিসহ ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘করোনার সময় এই ইউটিউব চ্যানেলটি খুলি। আর অল্প সময়ে ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছি। যার ফলাফল এই সিলভার বাটন।’
তিশা লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা আমার সঙ্গে সব সময় থাকার জন্য। সবার প্রতি ভালোবাসা।’
তিশা বর্তমানে ব্যস্ত আছেন নিয়মিত নাটকের শুটিং নিয়ে। কোরবানি ঈদ উপলক্ষে এবারও একাধিক নাটকে তাকে দেখা যাবে।

—ইউএনবি