সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফ্যাশন ডিজাইনারের রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক :

গতকাল শনিবার হায়দরাবাদে নিজ অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে উদ্ধার হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষ গারিমেলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, আত্মহত্যা করেছেন এই তরুণ ফ্যাশন ডিজাইনার। ইতোমধ্যেই প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ডিপ্রেশনে ভুগছিলেন প্রত্যুষা। ময়নাতদন্তের জন্য প্রত্যুষার দেহ পাঠানো হয়েছে ওসমানিয়া হাসপাতালে। জানা গেছে, ঘটনার দিন প্রত্যুষার আবাসনের সিকিউরিটি গার্ড বারবার ডাকাডাকি করা সত্ত্বেও দরজা খোলেননি তিনি। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, বহুবার দরজার বেল বাজিয়েও লাভ হয়নি। শেষমেশ পুলিশকে খবর দেয় ওই সিকিউরিটি গার্ড। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর বাথরুম থেকে উদ্ধার হয় প্রত্যুষার দেহ।মার্কিন মুলুক থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন প্রত্যুষা। এরপর হায়দরাবাদে ফিরে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে নিজের নামের ফ্যাশন লেবেল শুরু করেছিলেন প্রত্যুষা। শুধু দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বলিউডের বহু তারকার সঙ্গেও কাজ করেছেন প্রয়াত এই ফ্যাশন ডিজাইনার। – হিন্দুস্থান টাইমস বাংলা