সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফিফা র‌্যাংকিংয়ে ফের পেছালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

চলতি এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ২-০ গোলের হারের পর রেটিং পয়েন্ট ৫.০১ কমে যায়। র‌্যাংকিংয়েও এক ধাপ পেছাতে হয়েছে। গত শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩৫তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছে লাল-সবুজ বাহিনীরা। জয়েরও সুযোগ ছিল। কিন্তু সেগুলো কাজে না লাগাতে পারার ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হয়েছে। এতে আরও ৭.৯ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। সেই সঙ্গে র‌্যাংকিংয়েও আরও তিন ধাপ পেছাতে হলো। এই মুহূর্তে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। এর মধ্য দিয়ে ৪০ মাস পর আবারও ১৯০-এর পেছনে চলে গেল জামাল ভূঁইয়ারা।