সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিংহকে অন্ধ হওয়া থেকে বাঁচালেন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে পাঁচ বছর বয়সী একটি সিংহের দুই চোখের ছানি অপারেশন করে দৃষ্টি পুনরুদ্ধার করেছেন চিকিৎসকরা। সিংহের চোখের আলো ফিরিয়ে দিয়ে চিকিৎসকরা প্রশংসায় ভাসছেন। বিবিসি জানিয়েছে, শিকার কাছে পেয়েও প্রতিক্রিয়া দেখাচ্ছিল না সিংহটি। পর্যবেক্ষণ করে বন কর্মকর্তারা নিশ্চিত হন, সিংহটি শারীরিক জটিলতায় ভুগছে। গির ফরেস্টের কর্মীরা সিংহটিকে উদ্ধার কেন্দ্রে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সিংহটির দুই চোখে ছানি পড়েছে। কিন্তু সিংহের চোখে ছানি অপারেশন করাটা একেবারে সহজ ছিল না। এজন্য বেশ খাটুনি করতে হয় চিকিৎসকদের। চোখের গঠন ভালোভাবে জানার জন্য মৃত সিংহের পোস্টমর্টেম থেকে প্রাপ্ত চোখের নমুনাও অধ্যয়ন করেছেন চিকিৎসকরা। অবশেষে সিংহের দুই চোখেরই ছানি অপারেশন হয়েছে। সিংহটি এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছে। অল্প কয়েক দিনের মধ্যে তাকে বনে ছেড়ে দেওয়া হবে। সূত্র : বিবিসি।