সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

যুক্তরাষ্ট্রে লাখো মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

টেক্সাসে গত মাসের গণগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আগ্নেয়াস্ত্র আইনের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্রজুড়ে গত শনিবার লাখো মানুষ বিক্ষোভ করে। আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) দেশজুড়ে গত শনিবার প্রায় ৪৫০টি সমাবেশের পরিকল্পনা করেছিল। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা সংগঠনটির প্রতিষ্ঠাতা। সংগঠনটি বলেছে, অব্যাহতভাবে মানুষের মৃত্যুর মধ্যে তারা রাজনীতিবিদদের চুপ করে বসে থাকতে দেবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিক্ষোভকে সমর্থন করেছেন। তিনি কংগ্রেসকে ‘সাধারণ বুদ্ধিতেই যা আসে’ সে রকম আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন পাস করার আহ্বান জানিয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের উভালদে রব এলিমেন্টারি স্কুলে গত ২৪ মে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুই প্রাপ্তবয়স্ক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে নতুন করে আগ্নেয়াস্ত্র আইনে কড়াকড়ির দাবি উঠেছে। ‘মার্চ ফর আওয়ার লাইভস’ বলছে, রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তা আমেরিকানদের হত্যা করছে। সূত্র : বিবিসি।