সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

প্রস্তুতি ম্যাচে তামিমের পর জ্বলে উঠলো এবাদত

অনলাইন ডেস্ক :

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় দ্বিতীয় দিন শেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের চেয়ে ১০৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রেসিডেন্ট একাদশের হাতে অবশ্য আরো ৬ উইকেট আছে। বাংলাদেশের ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগেনারাইন চন্দরপল প্রস্তুতি ম্যাচে খেলছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের ওপেনার হিসেবে। ১১৭ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি। অপর ওপেনার সলোজানো অপরাজিত আছেন ১৭৪ বলে ৮৩ রান করে। ইয়ানিক কারিয়াহ অপরাজিত ২১ রানে। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার এবাদত হোসেন। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এর আগে, বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৩১০ রানে। তামিম ইকবাল খেলেন অপরাজিত ১৬২ রানের ইনিংস।