সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘স্কুইড গেম টু’-এর টিজার প্রকাশ

অনলাইন ডেস্ক :

খেলায় জিততে না পারলেই মৃত্যু! আর জিততে পারলে অ্যাকাউন্টে ঢুকবে বড় অংকের অর্থ। এই ভয়ংকর খেলা আবারও ফিরছে। রোববার নেটফ্লিক্সের তরফ থেকে টিজার প্রকাশ করে জানানো হয়েছে, ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন আসছে। টিজারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘রেড লাইটৃ গ্রিন লাইট।’ টিজারের পাশাপাশি পরিচালক হোয়াং দং-হিউক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ছোট বার্তা। লিখেছেন, ‘স্কুইড গেমের প্রথম সিজন তৈরি করতে লেগে গিয়েছিল ১২ বছর। কিন্তু জনপ্রিয় হতে সময় নিয়েছে মাত্র ১২ দিন। সবাইকে ধন্যবাদ। জি-হান আবারও ফিরছে।’ টিজার প্রকাশ পাওয়ায় ভক্ত মহলে তৈরি হয়েছে উন্মাদনা। অনেকেই লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না’। স্কুইড গেম’ ড্রামা সিরিজের লেখক ও পরিচালক হোয়াং দং-হিউক। জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মাততে দেখা যায় তাদের। এতে অভিনয় করেছেন লি জাং-জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গং ইয়ো। সূত্র: ভ্যারাইটি