সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আমরা বিবাহিত এখনও বুঝতে পারছি না: রণবীর

অনলাইন ডেস্ক :

পাঁচ বছর প্রেমের পরে ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। সম্প্রতি বিয়ের পরের জীবন নিয়ে কথা বলেছেন রণবীর কাপুর। ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এ দেয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। আমরা তো ৫ বছর ধরেই একসঙ্গে আছি। আমাদের দুজনের কিছু কমিটমেন্ট ছিল। বিয়ের পরের দিনই কাজে বের হয়ে যেতে হয়েছিল। আলিয়া তার শুটিং-এ গিয়েছে আর আমি গিয়েছি মানালি। ও লন্ডন থেকে ফেরার পরে এবং আমার ছবি ‘শমসেরা’ মুক্তির পরে ভাবছি এক সপ্তাহের ছুটি নেব। আমরা এখনও বুঝতে পারছি না যে আমরা বিবাহিত।’ রণবীরকে জিজ্ঞেস করা হয়, আলিয়ার মতো তারও কি হলিউডে কাজ করার ইচ্ছে আছে কিনা। রণবীর বলেন, ‘হলিউডে কাজ করার কোনো স্বপ্ন আমি দেখি না। আমার স্বপ্ন হলো ব্রহ্মাস্ত্র। আমি মনে করি নিজের সংস্কৃতির অরিজিনাল কন্টেন্ট প্রতিটি দর্শককে ছুঁতে পারে। এছাড়াও আমি অডিশন দিতে ভয় পাই। আলিয়ার মতো স্বপ্ন দেখতে এবং সফল হতে আর কাউকে দেখিনি। আমি যেখানে আছি, খুশি আছি।’ ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীর এবং আলিয়া ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মৌনি রায়, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়া। ছবিটি ৯ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সূত্র: বলিউড লাইফ