সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বেনফিকা ছেড়ে লিভারপুলে নুনেজ

অনলাইন ডেস্ক :

অবশেষে গুঞ্জন সত্যি হল। পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সাড়ে সাত কোটি ইউরোর বিনিময়ে ডারউইন নুনেজকে দলে ভিড়িয়েছে লিভারপুল। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বেনফিকা। গণমাধ্যমের খবর নুনেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে লিভারপুল। ২০২১-২২ মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন নুনেজ। বেনফিকার জার্সিতে করেছেন ৩৪ গোল। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে এই লিভারপুলের বিপক্ষে উভয় লেগেই গোল করেছিলেন তিনি। নুনেজকে দলে পেতে আগ্রহী ছিল আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু লিভারপুলকে বেছে নিয়েছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। উরুগুয়ে জাতীয় দলের জার্সিতেও খেলেছেন নুনেন। ১১ ম্যাচে করেছে দুই গোল। তাঁর অন্তর্ভুক্তিতে নিশ্চয় শক্তি বাড়ল লিভারপুল শিবিরে।