সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এবাদত-মুস্তাফিজের বোলিং নিয়ে স্বস্তি

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্ত্ততি ম্যাচে বাংলাদেশ দলের প্রস্ত্ততি খুব সুখকর হয়েছে তা বলা যাবে না। ব্যাটিংয়ে ভালো অনুশীলন হয়েছে কয়েক জনের। যেমনটা তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন, রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বোলিংয়ে ভালো সময় কেটেছে শুধু এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমানের। তাদের বোলিংয়েই অ্যান্টিগায় কিছুটা স্বস্তি পেয়েছে গোটা দল। ডানহাতি এ পেসার ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রস্ত্ততি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৬৬ ওভার বোলিং করেছিল। উইকেট পেয়েছে ৪টি। রেজাউর রহমান রাজা ৪৭ রানে ১ উইকেট পান। পরদিন ৬ ওভারে ৩৪ রান খরচায় তিন উইকেট পেয়েছেন মুস্তাফিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্টস একাদশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। এর আগে ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৭ উইকেটে ৩১০ রান তুলে। ম্যাচটি ড্র হয়েছে। এদিকে ইতোমধ্যে অ্যান্টিগায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলন শুরু করেছেন বাঁহাতি এ অলরাউন্ডার।