সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আমাদেরও সময় আসবে, ‘ওয়েট অ্যান্ড সি’: এমপি বাহার প্রসঙ্গে ইসি রাশেদা

আইনের কিছু ফাঁক-ফোকরকে ব্যবহার করে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দনি বাহার কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘তিনি (আ ক ম বাহাউদ্দনি বাহার) আইন অমান্য করে নির্বাচনী এলাকায় আছেন। তবে আইনের কিছু ফাঁক-ফোকরকে তিনি ব্যবহার করছেন। আমাদেরও সময় আসবে, ওয়েট অ্যান্ড সি।

সোমবার কুমিল্লার ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়মে প্রিসাইডিং অফিসারদের ব্রিফিংয়ে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।

তিনি বলেন, ভোটের পরিস্থিতি ভালোই আছে। কোন ধরনের খারাপ পরিস্থিতির ঘটনা এখনও ঘটেনি। নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব বলেন, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দনি বাহার একজন জনপ্রতনিধি। উনারা আইন প্রণয়ন করনে। যদি উনারাই আইন না মানেন, তাহলে আর কি বলার। উনাকে তো আর আমরা টেনেহিঁচড়ে নামাতে পারি না! এখানে ইজ্জত গেলো কার আপনারাই বুঝুন।

এসময় কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

—ইউএনবি