সাম্প্রতিক
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে ১১ এমপির রিট এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব ১২ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় নতুন ক্লু, মিলল সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড আক্রান্ত, মৃত্যু ৩ নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু থার্ড টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন: বিমানমন্ত্রী যতটা পাপ কামিয়েছি, সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই: পপি গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে?
Skip to content

জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন

ওমর সানি ও মৌসুমীর পর এবার গণমাধ্যমে মুখ খুললেন তাদের ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে কথা বলেন।

ফারদিন গণমাধ্যমে বলেন, ‘আম্মু শুরুতে চাননি এটা নিয়ে কোনো ধরনের সমালোচনা হোক। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি পরিস্থিতি ঠিক করার জন্য। আর এটা নিয়ে যেন কাদা ছোঁড়াছুড়ি না হয় সেজন্য কথাগুলো বলা।’

ফারদিন তার বক্তব্যে বাবা-মায়ের সম্পর্কের অবস্থান নিয়ে বলেন, ‘পরিবারে অনেক বিষয়ে মনোমালিন্য থাকে। আমিও বিয়ে করেছি। বিষয়গুলো বুঝি। আর এটা খুবই স্বাভাবিক ঘটনা। আব্বু-আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায়। আমারও এমনটাই চাওয়া।’

জায়েদ খান প্রসঙ্গে ফারদিন বলেন, ‘জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন। এছাড়া আরও অনেককেই করেন। সেই প্রমাণ আমিও দিতে পারি। কিন্তু সেটা করব না। আর তাকে কোনো ধরনের গুরুত্বও দিতে চাচ্ছি না।’

প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে। সেখানে জায়েদ খানকে ওমর সানি চড় দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিক্রিয়া ওমর সানিকে জায়েদ খান পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেয় বলে জানা যায়। যদিও বিষয়টি ডিপজল ও জায়েদ দুজনই গণমাধ্যমে অস্বীকার করেছেন।

পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানান ওমর সানি। কিন্তু ঘটনার মোড় পাল্টে দেয় মৌসুমীর এক অডিও বার্তা। যেখানে এই চিত্রনায়িকা জায়েদ খানকে নির্দোষ দাবী করেছেন। আর এর পর থেকে ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জনও ছড়িয়েছে।

—ইউএনবি