সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে সিগন্যালে ধাক্কা লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল খালেক জানান, নিহত রোহান (১৭) জীবননগর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের রায়হান হোসেনের ছেলে ও দশম শ্রেণির ছাত্র।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার খামার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোহান খুলনাগামী গোয়ালন্দ মেইল ট্রেনের দরজায় দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে সিগন্যালে ধাক্কা লেগে ট্রেন থেকে পড়ে যায়।

রোহানের চাচা সাবেদ আলী জানান, মাথা ও বাম পায়ে গুরুতর জখম নিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা হাসপাতালে নেয়ার পথে রোহানের মৃত্যু হয়।

—ইউএনবি