সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অতিরিক্ত গরমে ৪ দিনে হাসপাতালে বরিশালের ১২ শিক্ষার্থী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত চারদিনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১২ শিক্ষার্থী।

উপজেলার কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের ভর্তি করা শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গরমে শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।

প্রধান শিক্ষক জলিলুর রহমান আখন্দ বলেন, অর্ধবার্ষিক পরীক্ষায় সোমবার সাতজন, রবিবার একজন, শনিবার তিনজন এবং বৃহস্পতিবার আরেকজন পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। তারা সবাই ক্লাস নাইন ও টেনের শিক্ষার্থী এবং বিকালের শিফটে পরীক্ষা দিচ্ছিলো।

তিনি বলেন, শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তাদের সবাইকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেছেন তারা এখন ভালো আছেন।

প্রধান শিক্ষক বলেন, পরীক্ষার হলে ফ্যানও রয়েছে। তারপরও অতিরিক্ত গরম হওয়ায় এই ঘটনা ঘটছে বলে মনে হয়। যেহেতু পরীক্ষার ভবনটি টিনশেড একারণে অত্যাধিক গরম লাগে।

—ইউএনবি