সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নৌকাডুবি: হাওরে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল এই তিনজনের লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুম (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ইটনা উপজেলার বেতেগাঁওর মৃত সওদাগরের ছেলে ওয়াসিম (৩৫)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত সোমবার বিকালে করিমগঞ্জ উপজেলার দাহিমা এলাকা থেকে ইটনা সদর উপজেলার বেতেগাঁও আসার পথে, বড়িবাড়ি ইউনিয়নের এনসহিলা গ্রামের সামনের হাওরে ঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। এতে দুই জন সাঁতার কেটে প্রাণে বেঁচে যান। তবে,নিখোঁজ থাকে অন্য তিনজন।

মঙ্গলবার সকাল ৭টায় ইটনা ফায়ার সার্ভিস ডুবুরি দল অভিযান শুরু করে। সকাল সাড়ে ৯টায় পানিতে তলিয়ে থাকা নৌকার ভিতর থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করে।

ইটনা ফায়ার সার্ভিস সহকারী স্টেশন কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, আজ সকালে অভিযান চালিয়ে হাওরে তলিয়ে থাকা নৌকা থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—ইউএনবি